
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামে হযরত শাহ নেওয়াজ ফকির শাহনূরী ওরফে ল্যাংটা ফকিরের মাজারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনাটি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় আলেম-উলামাদের নেতৃত্বে তওহিদ জনতা নামে একদল এই হামলা ও ভাংচুরের ঘটায়।
পরে কেন্দুয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আয়োজকেরা জানায়,সোমবার তারাবি নামাজ শেষে স্থানীয় কয়েকজন আলেম-উলামার নেতৃত্বে একদল লোক লাটিসোটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা এসময় মূল তোরণ,প্যান্ডেল,আলোকসজ্জা তচনচ করে পেলে। এছাড়াও মাজারের দেয়ালেও লাটিসোটা দিয়ে আঘাত করেছে এবং ডেকোরেশন মালামাল লুটে নেয়। তারা আরো জানায়,প্রতি বছর ফাল্গুনের তারিখ শুরু হয়ে তিনদিন ব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতায় শেষ ওরশের কার্যক্রম।
এবছর রমজান মাস থাকায় স্থানীয় আলেমসমাজের কথা বলে আজ বুধবার (২০ ফাল্গুন/৫ মার্চ) শুধুমাত্র মিলাদ মাফিলের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুত্র জানায়, মাসকা গ্রামের বাসিন্দা শাহ নেওয়াজ ফকির শাহনূরী ওরফে ল্যাংটা ফকির একজন আধ্যাত্মিক সাদক ছিলেন। তিনি খুব একটা সময় বাড়িতে থাকতেন না। একটি জোব্বা আর ছেড়া কাঁথা পড়ে পাগল বেশে ঘুরে বেড়াতেন। এইজন্য তাকে মানুষ ল্যাংটা পাগল বলে ডাকতো। তিনি
১৯৮৫ সালে পরলোকগমন করেন। মৃত্যুর পূর্বে তাঁর দেওয়া অচিয়ত ভিত্তিতে প্রতি বছর ২০ ফাল্গুন ওরশের আয়োজন করে ভক্তবৃন্দ ও পরিবারের লোকজন। কেল্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,পরিস্থিতি এখন শান্ত আছে। কেউ লিখিত অভিযোগ করলে আইনগত সহায়তা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...