
নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার ও কবরস্থানে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রাজন খান জয়, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
অভিযান চলাকালে শহীদ মিনার ও কবরস্থানের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং চারপাশে ঝাড়ু দেওয়া হয়।

কর্মসূচি শেষে কলেজ ছাত্রদল সভাপতি রাজন খান জয় বলেন, “আমরা শুধু সংগঠন করি না, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্বও পালন করি। শহীদ মিনার আমাদের গৌরবের প্রতীক, তাই এর সৌন্দর্য রক্ষা সবার দায়িত্ব।”
সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, “এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে শহীদদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে উৎসাহিত করতে চাই।”এ সময় কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...