
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সান্দিকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খান মহসিনের নেতৃত্বে প্রায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে সন্ধ্যার পর মডেল বাজারে গিয়ে শেষ হয় এ কর্মসূচি। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোডাউনটি সান্দিকোনা বাজার, পেরীর মোড়, বঙ্গানিয়া, ফেনারঘাতি মোড়, রায়বাজার, বিরামপুর, হারারকান্দি, টিপ্রা, বালুচর, খুরেরপাড় বাজার, পেরীচর, সাহিতপুর বাজার, সান্দিকোনা, খিদিরপুর ও বাঘবেড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে মডেল বাজারে অনুষ্ঠিত সমাবেশে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খান মহসিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি মতিউর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক বাচ্চু, বিএনপি নেতা ও পল্লিচিকিৎসক ইনচান মিয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা মাহবুব আলম খান মহসিন ও তাঁর পরিবারের রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে তাঁর প্রতি সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সমাবেশে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খান মহসিন বলেন, তাঁর বাবা মোহাম্মদ আলী সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বিগত সরকারের আমলে তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হন। এর আগে তাঁদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
মহসিন বলেন, “মামলা, হামলা ও হুলিয়া উপেক্ষা করেও আমাদের পরিবারের সদস্যরা ইউনিয়নবাসীর ভালোবাসা পেয়েছেন।
বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং বাবাকে হত্যার পরও এলাকাবাসী আমার ছোট ভাই ওয়াসিমকে ইউপি সদস্য এবং আমার বোনকে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমরা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর দাবি, ওই নির্বাচনে তিনি বিজয়ী হলেও তাঁকে জোর করে পরাজিত করা হয়েছিল। দলের মনোনয়ন পেলে এবার বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি, হানাহানি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহসিন বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মাধ্যমে সান্দিকোনাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এ জন্য তিনি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা এন্টারপ্রাইজ জয়ী
দুমকিতে সুপার কাপ ফুটবলের ফাইনালে রাইসা...
অন্ধ্রে সড়ক কাজে বিস্ফোরণে নিহত ৫
অন্ধ্রে সড়ক কাজে বিস্ফোরণে নিহত ৫
ইসরাইল নির্বাচন: ফিলিস্তিনিদের ভাগ্য কতটা বদলাবে?
ইসরাইল নির্বাচন: ফিলিস্তিনিদের ভাগ্য কতটা বদলাবে?
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
স্প্যানিশ নোবেল জিতলেন মেসি
স্প্যানিশ নোবেল জিতলেন মেসি