
মজিবুর রহমান, নেত্রকোনাঃ আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. আতাউর রহমান কাদেরী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন। এসময় তিনি রোগীদের চিকিৎসার সার্বিক বিষয়েও খোঁজখবর নেন।
আতাউর রহমান কাদেরীর এই মানবিক উদ্যোগে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল খান উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান কাদেরী বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময়। এই চেতনা থেকেই অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই, তাহলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...