
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন যুবদল। এতে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সান্দিকোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সান্দিকোনা বাজার থেকে শুরু হয়ে ফেরির মোড় ও সাহিত্যপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় সান্দিকোনা বাজার মোড়ের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে সান্দিকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম হলুদের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির, সদস্যসচিব এয়াসিন আরাফাত বাবু এবং সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ খান আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সান্দিকোনা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ে সান্দিকোনা ও সাহিত্যপুর বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং দলমত নির্বিশেষে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করছেন। এ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলসহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...