
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- আব্দুল মোনায়েম মুন্না সাংগঠনিক কাজে সোমবার(২১ অক্টোবর) যশোর জেলার শার্শা উপজেলায় আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক-মোস্তাফিজ্জোহা সেলিম।
এ সময় শার্শা এবং বেনাপোলের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি শার্শা উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে কয়েকটি স্থানে মত বিনিময় সভা করেন।
এরপর তিনি বিকাল ৩ টায় আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম সহ নেতাকর্মীদের সাথে নিয়ে বেনাপোল পৌর এলাকায় বলফিল্ড মাঠে পৌছেন। সেখানে তিনি দলীয় নেতা/কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পরে বিকাল ৪ টায় তিনি বেনাপোল সীমান্তে যান। সেখানে মোস্তাফিজ্জোহা সেলিমের বাসভবনে অপেক্ষারত শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সেখানে কেন্দ্রীয় যুবদল সভাপতি বলেন, “স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলার ছাত্র,জনতা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আজ নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা আমাদের যে কোন মুল্যে রক্ষা করতে হবে। কোন নেতা কর্মী অনৈতিক কর্মকান্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত এলাকায় অনেক অনৈতিক কাজের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে যেন কেউ দলের সুনাম ক্ষুন্ন না করে সেদিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে আহবান জানান। এসময় তিনি আরো বলেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ও তাদের দোসররা এত পরিমান অপরাধ করেছে গ্রেফতার আতঙ্কে তারা দেশ ছেড়ে পালিয়েছে”।
তিনি আরও বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালবাসা অর্জন করুন।
পথসভায় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি- এস এম তমাল,সাধারন সম্পাদক- আনসারুল হক রানা, পৌর যুবদলের আহবাহক- মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু প্রমুখ”।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...