
খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ইউপিডিএফকে অপহরণের জন্য দায়ী করে পাঁচ শিক্ষার্থীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।
এ সময় রাঙামাটির কাউখালিতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ফাহিমকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনারও দাবি জানানো হয়।
খাগড়াছড়ি কলেজের শিক্ষার্থী তুষন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা, মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক উক্যনু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চিংহাইথোয়াই মারমা, রহেল চাকমা ও মায়া চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হন। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করা হলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...