
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে পৌরটাউন হল মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকালে টাউন হল প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পুলিশ সুপার মোঃ মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের,বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সভাপতি বেলা রানী দাশ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল এর সঞ্চালনায় ধারণাপত্র উপস্থাপন করেন সনাক–ইয়েস প্রতিনিধি ক্রাঞোরী।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...