
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সংসদ সদস্য, ২৯৮ নং সংসদীয় আসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিনি সুবিধাভোগীদের মধ্যে ভিজিএফ সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুমানা আক্তার, প্রশাসক, খাগড়াছড়ি পৌরসভা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি পৌরসভা এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আকতার খোন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে সরকারের ভিজিএফ সহায়তা কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...