
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি শিক্ষার্থী ও জনতা। এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পাশাপাশি আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জন এবং ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়িতে নারী নিপীড়নবিরোধী মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উক্যেনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে পাহাড়ে নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনা অব্যাহত রয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সন্দেহভাজন শয়ন শীল (১৯)-কে আটক করে পুলিশ। আটক শয়ন শীল স্থানীয় বাপ্পী শীলের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...