
খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের কামিনী পাড়া শ্রীশ্রী শিব মন্দিরে গীতা দান ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রামের কোতোয়ালী উপজেলার নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত ট্রাইবাল কেয়ার এবং চট্টগ্রাম চ্যারিটেবল সেবা’র সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
খাগড়াপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীমান চক্র সুদর্শন দাস (চক্রধর ত্রিপুরা) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রীল প্রভুপাদের আদর্শ ও ভূমিকা নিয়ে আলোচনা করেন চট্টগ্রামের কোতোয়ালী নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের ট্রাইবাল কেয়ার পরিচালক শ্রীমান সুবল সখা শ্যাম দাস ব্রহ্মচারী (সুশীল জীবন ত্রিপুরা)।
স্বজাতির সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম চ্যারিটেবল সেবা’র সেক্রেটারি শ্রীমান মহাশক্তি নরহরি দাস। ভক্তি উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন শ্রীমান সত্যতীর্থ দাস। সনাতনী ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে যুব সমাজের প্রতি আহ্বান জানান শ্রীমান বনবীর মাধব দাস ব্রহ্মচারী। ভক্তির তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রীমান দয়ালু নিতাই দাস।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আলোচকদের কীর্তন ও ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় ভক্তবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন কামিনী পাড়া শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য দেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল ত্রিপুরা মন্টু এবং তৈবাকলাই পাড়ার সমাজকর্মী চারু বিকাশ ত্রিপুরা।
আলোচনা সভা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয় এবং অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...