
খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় যোগদানকারী নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। বিএনপি নেতা-কর্মীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দফতর সম্পাদক রফিকুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজ উল্লেখযোগ্য।
মো. চান মিয়া ও খলিলুর রহমান বলেন, ২০০১-২০০৬ মেয়াদে সংসদ সদস্য হিসেবে ওয়াদুদ ভূইয়া এলাকায় সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাস রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, দল পরিবর্তন রাজনৈতিক বাস্তবতা। যারা দল ছেড়েছেন তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, গত সোমবার (৫ জানুয়ারি) রাতেও এনসিপির তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদানের দাবি উঠে। তবে পরে সংবাদ সম্মেলন করে এনসিপি এ দাবিকে ভূয়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করে। একই ঘটনায় বিএনপিতে যোগদানের অভিযোগে এনসিপি চার নেতাকে বহিষ্কার করে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার