
খাগড়াছড়িতে বাংলা নববর্ষকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখ উদযাপন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, আয়োজক কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তের সাজসজ্জা, মহড়া ও বিভিন্ন আয়োজনের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
জেলা শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী বটমূলকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বর্ষবরণের মূল অনুষ্ঠান। পাহাড়ে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের অন্যতম প্রধান এই উৎসব উপলক্ষে নেওয়া হয়েছে নানা বর্ণিল কর্মসূচি। লোকজ সংস্কৃতির আবহে সাজানো এ আয়োজন নতুন বছরকে বরণ করে নিতে যোগ করবে ভিন্নমাত্রা।
‘শতবর্ষী বটতলায় বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক এ অনুষ্ঠানে বর্ণিল শোভাযাত্রা, লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগেও পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, এমপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, পাহাড়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে এ আয়োজন করা হচ্ছে।
সব মিলিয়ে, বাংলা নববর্ষকে ঘিরে খাগড়াছড়িতে এখন উৎসবের আবহ বিরাজ করছে। রঙ, আনন্দ ও ঐতিহ্যের সমন্বয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত জেলার মানুষ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...