
খাগড়াছড়ি পার্বত্য জেলার কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শালবন এলাকায় অবস্থিত কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা প্রতিবন্ধী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাদের উপযুক্ত সহায়তা ও সুযোগ প্রদান করা গেলে, তারা সৃজনশীল ও উৎপাদনশীল কাজে অবদান রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সম্মান ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আমাদেরই সন্তান, স্বজন। তাদের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকের।”
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...