• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি জেলা সদরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি জেলা সদরের কলাবাগান বৈঠক সম্মেলনে আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।

সভায় বক্তারা বলেন, বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা উল্লেখ করেন, দলীয় তৃণমূল নেত্রীদের একতা এবং সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর