
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত চার দিনব্যাপী পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল, ২০২৫) বিকেলে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও সাথোয়াই প্রু চৌধুরী, ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা এবং জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।
উল্লেখ্য, এ আয়োজনে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’, মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’, চাকমা সম্প্রদায়ের ‘বিজু’, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘বিষু’, আসাম সম্প্রদায়ের ‘বিহু’, খেয়াং সম্প্রদায়ের ‘সাংলান’, সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা’, খুমী সম্প্রদায়ের ‘সাংক্রাই’, চাক সম্প্রদায়ের ‘সাংগ্রাইং’, ম্রো সম্প্রদায়ের ‘চাংক্রান’ এবং বাংলা নববর্ষের মতো নানা জাতিগোষ্ঠীর উৎসবকে ঘিরে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...