
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সকল আদিবাসী জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি দায়রা জজ আদালত সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২১শে ফেব্রুয়ারি উদযাপন কমিটির সদস্য সুকেশ চাকমার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পিসিপির সদস্য সুমতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় পিসিপির সভাপতি সুজন চাকমা ঝিমিট, সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমা, হিল উইমেন ফেডারেশন-এর আহ্বায়ক মায়া চৌধুরী এবং খাগড়াছড়ি জেলা পিসিপির সভাপতি জেসলেন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
তারা দাবি করেন, মাতৃভাষায় শিক্ষাদানের সরকারি উদ্যোগ কার্যকর করতে হলে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নিশ্চিতকরণ এবং নিয়মিত পাঠসূচির সঙ্গে মাতৃভাষা অনুশীলন অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় এ উদ্যোগ বাস্তবে কার্যকর হবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া মানববন্ধন থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদিবাসীদের জন্য পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিও জানানো হয়।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংক্ষিপ্ত র্যালি বের করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত