
পবিত্র রমজানের দ্বিতীয় দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।
অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন ও ক্রয়ের মূল্য সংক্রান্ত রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ সময় রমজানকে কেন্দ্র করে মুদি দোকান, মাছ, মাংস ও সবজি বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের নিয়মিতভাবে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং তেলসহ কোনো ধরনের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজানে সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে কৃত্রিম সংকট রোধে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...