
খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে খাগড়াছড়িতে ইউএনডিপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়নাধীন করলিয়া প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ এবং ইউএনডিপির প্রতিনিধি বিপ্লব চাকমা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকতা নবলেশ্বর ত্রিপুরা লায়ন।

কর্মশালার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে করলিয়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং লোকাল রেজিলিয়েন্স প্ল্যান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।
এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যুব প্রতিনিধি, ওয়ার্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিটির (ডব্লিউসিআরসি) সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা। তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে তিনটি যুব গ্রুপকে তাদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী-পুরুষ সুবিধাভোগী এবং যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...