
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব। পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এ উৎসবের সূচনা হয়।
বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) বিকেল ৫টায় খাগড়াছড়ি পৌরটাউন হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিল্পকলা একাডেমি বিভাগের আহ্বায়ক জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মগ, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনসহ বিশিষ্টজনেরা।

উদ্বোধনী দিনে বক্তারা বলেন, “লোকনাট্য আমাদের ঐতিহ্যের অংশ। এর মধ্য দিয়ে বাংলার লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা সম্ভব। এ ধরনের উৎসব নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন।”
উৎসবটি চলবে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) পর্যন্ত, প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এসময় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকনাট্য পরিবেশনা।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...