
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। শনিবার (২ মে) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেট স্টেডিয়াম হতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়াবিদরা এ আয়োজনে অংশ নেন। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলে তরুণদের মাঝে ক্রীড়াচর্চা বাড়াবে এবং সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...