
মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ‘দঃ’ ও আলারী খেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উ. মংপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংগ্রাই শুধু একটি উৎসব নয়, এটি মারমা সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাংগ্রাই উপলক্ষে ‘দঃ’, আলারী ও পানি খেলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি।
আয়োজকরা জানান, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার