
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিতেন বড়ুয়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, জিতেন বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, এসব মামলার মধ্যে চারটি কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং একটি মামলা ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে দায়ের করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুইজন সাদা পোশাকধারী পুলিশ মোটরসাইকেলে এসে জিতেন বড়ুয়াকে আটক করে গাড়িতে তোলে।
তবে স্থানীয় সাংবাদিকদের একটি অংশ অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন সময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মানবাধিকার ও সাংবাদিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার দেখানো সাংবাদিক জিতেন বড়ুয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রয়োজন।
একই সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিটি আজ শুক্রবার (৮ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো হয়।
স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...