
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি গ্রহণ করেছে সিএইচটি সম্প্রীতি জোট। এ উপলক্ষে আজ রোববার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয়। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতেই তাদের এই কর্মসূচি।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ায় তার মোকাবিলা করা হবে। সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিষয়টি তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক থোয়াইচিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হলেও বাস্তবতায় এই অঞ্চল শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, দক্ষ শিক্ষক এবং মানসম্মত স্বাস্থ্যসেবার অভাব পার্বত্য অঞ্চলের একটি বড় সমস্যা। দুর্গম এলাকার মানুষকে চিকিৎসার জন্য ঝুঁকি নিয়ে দূরপাল্লা অতিক্রম করতে হচ্ছে, যা একটি উন্নয়নশীল দেশের জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে পরিকল্পনার অভাব, স্বচ্ছতার ঘাটতি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক সেবাগুলো পার্বত্যবাসীর সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি এসব খাতে বরাদ্দ বৃদ্ধি, স্থায়ী জনবল নিয়োগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিন, বান্দরবান জেলা কমিটির জিরা বাবু তঞ্চগ্যা, খাগড়াছড়ি জেলা কমিটির ইসমাইল হোসেন, সমাজকর্মী মোকতার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...