
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিসু উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় খুমবতাং ক্লাব ও খুমবতাং পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাটিরাঙা পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুধী রঞ্জন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ গুইমারা উপজেলা শাখার সভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরা এবং ১নং গুইমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য নিজুল বিকাশ ত্রিপুরা।
বিসু উদযাপন কমিটির সদস্য সচিব ও খুমবতাং ক্লাব এবং পাঠাগারের সাধারণ সম্পাদক দিবাবসু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসু উদযাপন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সভাপতি সুপল ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, লালন এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতিগত ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অতুল ত্রিপুরার সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...