
ঢাকায় আনুষ্ঠানিক যোগদান শেষে খাগড়াছড়িতে নিজ বাসভবনে ফেরায় নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পরিষদের সদস্য রুমেল মারমা ও ইঞ্জিনিয়ার ক্যরী মগকেও সংবর্ধনা জানানো হয়।
গতকাল বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ গেট থেকে ম্রাসাথোয়াই মারমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।
এর আগে খাগড়াছড়ি জেলা সীমানায় প্রবেশের সময় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য রিপল চাকমা ও তাসলিমা সিরাজ সিমাসহ বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৩ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। একই দিন ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান এবং রুমেল মারমা, ইঞ্জিনিয়ার ক্যরী মগসহ অন্যদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর মন্ত্রণালয়ে গিয়ে ২৪ আগস্ট ঢাকায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যোগদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...