
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এবং নবনিযুক্ত পরিষদের সদস্য মো. নুরুল আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, শান্তিপ্রিয় চাকমা, তাছলিমা সিরাজ সিমা ও রুমেল মারমা।
বক্তারা দায়িত্ব গ্রহণের পর পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পার্বত্য জেলার মানুষের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং পরিষদের সেবাকে জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...