
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে দীঘিনালা উপজেলার তাহসীনুল কুরআন মাদরাসা (আল-কোরআন একাডেমি) এর এতিম, হাফেজ শিশু এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) পবিত্র রমজানের ৮ম দিন সন্ধ্যায় এ আয়োজন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কৃপায়ন ত্রিপুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীঘিনালা প্রতিনিধি মোঃ খালেদ হাসান রবিন, মোঃ মারুফ খান, মোঃ ইরফান আহমেদ, মোঃ কামাল হোসেন, খুমুই ত্রিপুরা ও মোঃ মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে তিনি দীঘিনালা হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...