
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার বালুঘাটা মৌজায় ২ একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তরা।
পরে ওই জমিতে সাইনবোর্ড টাঙিয়ে এলাকার সর্বসাধারণের খেলাধুলা করার জন্য খেলার মাঠ হিসেবে ঘোষণা করা হয়।

এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান ও রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে উদ্ধারকৃত ওই জমিতে প্রশাসনের কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার