
পাইকগাছায় বিস্ফোরক দ্রব্য আইনের রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আসামী উপজেলা আ’লীগের সাবেক নেতা জি,এম একরামুল ইসলাম (৫৬) এর খুমেক হাসপাতালে মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসপাতালের প্রিয়জন সেলে আইসিইউ’তে তার মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়ার শাহাবান গাজীর ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে ১৪/২৪ রাজনৈতিক মামলায় একরামুল ইসলাম জেল-হাজতে ছিল।
এ মামলায় পুলিশ অন্য আসামীদের সাথে তাকেও গত ৩ মার্চ রিমান্ডে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, ৫ তারিখ রাত ৪ টার দিকে থানা হেফাজতে অসুস্থ হয় ও পরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিয়জন সেলে ভর্তি করা হয় তাকে।
সেখানে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। এবং সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, একরামুলের পরিবারের সাথে যোগাযোগ রেখে চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হয়। তিনি আরোও বলেন, শুক্রবার খুমেক হাসপাতালে লাশের সুরোতহাল ও সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...