
এম জালাল উদ্দীন:খুলনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে খুলনা জেলা নির্বাচন অফিসের আয়োজনে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে খুলনা পাবলিক কলেজের অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা মোঃ সোহেল সামাদ।
প্রশিক্ষণে পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, ভোটগ্রহণ প্রক্রিয়া, আচরণবিধি এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পোলিং এজেন্টদের দক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের মাস্টার ট্রেইনাররা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...