
এম জালাল উদ্দীন:খুলনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনা জেলা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ ফেব্রুয়ারী) আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এ দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে থানা পর্যায়ে অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
নির্বাচন চলাকালে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আনিসুজ্জামান,পিপিএম-সেবা প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, বিপিএম-সেবা প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন, এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা।
এছাড়াও খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...