
মো. সাহিদুল ইসলাম শাহীন:- ভয়াবহ সেই দিনগুলো আজ স্মৃতিতে অম্লান। দুই বছর পূর্ণ হলো ঐতিহাসিক জুলাই-আগস্ট (২০২৪) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের, যা বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল।
সেই অগ্নিগর্ভ সময়ে, যখন ঢাকার রাজপথ ফ্যাসিষ্ট আওয়ামী শাসকের পুলিশি দমনে উত্তাল, তখন শার্শা উপজেলার গণমানুষের অধিকার আদায়ে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এক লড়াকু সৈনিক।
তিনি আর কেউ নন, শার্শাবাসীর প্রিয় নেতা, বর্তমানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটন।
সেদিন নিজের জীবনের মায়া ত্যাগ করে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে ফ্যাসিষ্ট শক্তির বিরুদ্ধে অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন নুরুজ্জামান লিটন। তার এই অসম সাহসিকতা এবং আপসহীন নেতৃত্ব শার্শাবাসীর জন্য ছিল এক বড় অনুপ্রেরণা।
গণঅভ্যুত্থানের সেই চরম মুহূর্তে, তার প্রতিটি পদক্ষেপ ছিল স্বৈরাচারী শাসনের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার মতো।
স্মরণীয় এই ৫ আগস্টের দিনে, যখন স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং পরবর্তীতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, তখনো নুরুজ্জামান লিটন জনগণের পাশেই ছিলেন।
ছাত্র-জনতার সেই ঐতিহাসিক আন্দোলনে তার অবদানের কথা শার্শাবাসী কখনোই ভুলবে না।
আজকের এই স্মরণীয় দিবসে শার্শার প্রতিটি স্তরের মানুষ তাদের প্রিয় নেতা নুরুজ্জামান লিটনকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছে।
তার অকুতোভয় মানসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে শার্শার রাজনৈতিক অঙ্গনে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। শার্শার সাধারণ মানুষের মুখে আজ একটাই কথা – “লিটন ভাই আমাদের গৌরব।”
শার্শাবাসী এই বীর জননেতা আলহাজ্ব মো. নুরুজ্জামান লিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে তার নেতৃত্ব আগামী দিনেও শার্শাবাসীর পথ দেখিয়ে নিয়ে যাবে “ইনশাআল্লাহ”।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...