
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক।
আজ ১লা মার্চ (২০২৫ শনিবার) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে্য জেলা কমিটির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রাজু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন