
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ( ২নভেম্বর) রবিবার গভীর রাতে ৩ঘটিকার দিকে চুনতি ফরেষ্ট অফিসের সামনে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২জনকে ইয়াবা, ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয় ।
আটককৃতরা হলেন, (১)মোঃ বেলাল (৩৫) পিতা মৃত নুরুল কবির,ছগিরা পাড়া (২নং ওয়ার্ড) সাতকানিয়া, (২) আলী হোসেন (২০) পিতা মৃত কবির আহমদ, ৪নং ক্যাম্প কুতুপালং, কক্সবাজার।
থানা সূত্রে জানা যায়, আটকদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা, ১টি মোটরসাইকেলসহ দুইজন কে আটক করেছে লোহাগাড়া থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...