
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর উদ্যোগে গভীর রাতে শতাধিক শীতার্ত অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর টেরিটোরি অফিসার ইফতেখারুল ইসলাম রেশাদ, সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবনে হোসাইন,সংগঠনটির এডমিন সোহান মিয়া এবং মডারেটর বিল্লাল হোসেনসহ গ্রুপের অন্যান্য সদস্য বিন্দু।

শীতবস্ত্র বিতরণ কালে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর এডমিন সোহান মিয়া বলেন,আমাদের মূল লক্ষ্য যারা সত্যিকার অর্থেই এই প্রচন্ড শীতে কষ্ট করছেন তাদের মাঝে এই সামান্য উপহার গুলো পৌছে দেওয়া। এটি পেয়ে কিছুটা হলেও তাদের শীতের কষ্ট লাঘব হবে।প্রত্যেক টা মানুষের এইভাবে রাতে বের হওয়া উচিত এবং এই রাস্তার মানুষগুলোর দুর্দশা নিজ চোখে দেখা উচিত।
আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি তবে ভালবাসাময় একটা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেনো এইভাবে সর্বদা মানুষের সেবা করতে পারি।
শীতবস্ত্র বিতরণ কালে ইয়ামাহার টেরিটোরি অফিসার ইফতেখারুল ইসলাম রেশাদ বলেন, আমরা যারা একটু ভালো আছি,তাদের কাছে শীত হয়তো আরামদায়ক এক ঋতু।
কিন্তু এই সমাজেরই আরেক প্রান্তে,কেউ কেউ রাতের বেলায় কাঁপতে কাঁপতে অপেক্ষা করে একটুখানি উষ্ণতার। তাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলার এই প্রচেষ্টায় ইয়ামাহা রাইডার্স ক্লাব- ফরিদপুর।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...