
“ফাইদি, সুরুংদি, ফুরুংদি”—এই মূলনীতিকে সামনে রেখে খুমবতাং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে গুইমারা উপজেলার রুপাইরাম পাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থী ও উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২২আগস্ট) সকালে ২০০ নং তৈমাতাই মৌজা, ৩ নং ওয়ার্ড, গুইমারা সদর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাত্রিকস গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা।
আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন বাইল্যাছড়ি মৌজার হেডম্যান ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা, বিটিজেকেএস গুইমারা উপজেলা শাখার সভাপতি অনন্ত ত্রিপুরা, কার্বারী রূপ কুমার ত্রিপুরা, মাচাং যতীন্দ্র ত্রিপুরা, আনন্দ ত্রিপুরা (সভাপতি, বাইল্যছড়ি উচ্চ বিদ্যালয়), আহলাদ ত্রিপুরা, মিলন ত্রিপুরা ও উত্তম ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে গীতাঞ্জলি পাঠ করেন পাঠাগারের সহসভাপতি শ্যামলি ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক প্রীতি ময় ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক দিবা বসু ত্রিপুরা।
বক্তারা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির মুখ উজ্জ্বল করবে এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এবারের এসএসসি পরীক্ষায় এ অঞ্চলের প্রথম গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত ছাত্রীসহ দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং আরও ২০ জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত ছাত্রীকে নগদ কিছু টাকা উপহার প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন