
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে গরিব কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ, পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতাহীন ব্যক্তিদের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং মেয়েদের ফুটবল দলের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান এবং চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি। তিনি দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...