
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সিন্দুকছড়ি জোন (গুইমারা রিজিয়ন) তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রোববার (১২ এপ্রিল ২০২৬) আসন্ন মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা প্রদান (এইচডিপি) কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
জানা যায়, সিন্দুকছড়ি জোন সদর ছাড়াও মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাসাংগ্রাই উদযাপন কমিটির মাঝে উৎসব আয়োজনের জন্য মোট ৪৭ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
এছাড়া ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির (২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি) মাঝে ১৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
শিক্ষার প্রসারে ১০০ জন শিক্ষার্থীর (৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মধ্যে ৩০ হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জনের মাঝে ৭ হাজার টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়াও আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের (২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১টি বাঙালি পরিবার) মাঝে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের টিন বিতরণ করা হয়।
সবমিলিয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ১ লাখ ২১ হাজার ৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করছে।
সিন্দুকছড়ি জোন সূত্র জানায়, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...