• অপরাধ রাজশাহী
  • গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ নারী গ্রেপ্তার

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদসহ চংচো মনি (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত চংচো মনি লৈলাপুর গ্রামের (০১ নং ওয়ার্ড) মৃত বোদা উড়াও ও সবধ্বনির মেয়ে এবং বুদি কিসপট্টার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল লৈলাপুর এলাকায় অভিযান চালিয়ে চংচো মনিকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ০৭ (সাত) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর