
মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে তন্ময় (১৭)নামে এক হিন্দু যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার( ১৭ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় মহানন্দা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার জয় কুমারের ছেলে।
গত ১৩ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। তার স্বজনরা জানায়, দূর্গাপূজার শেষদিন রোববার রাতে সে রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাটে পূনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জ্জন দিতে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে পরের দিন সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ মহানন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি আরও জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...