
সিলেটের গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর বিকেলে উপজেলার প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, ছাত্র নেতা আমিরুল, মারজানুল আযহার জুনেদসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আব্দুল মতিন, আরিফুল ইসলাম, এডভোকেট ফয়েজ আহমদ।
এসময় উপজেলা প্রশাসন জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আহত ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত