
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের দ্বারিখেল হাওর রাস্তায় মবরের বাড়ির উত্তর পাশে নির্মিত হলো ৯.১৫ মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন ব্রিজ। প্রায় ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে।
শুক্রবার (২ মে) বাদ জুমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শন করেন।
জানা যায়, ব্রিজটি নির্মাণের ফলে দ্বারিখেল, হুয়াউরাসহ অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন। হাওরাঞ্চলের বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ ও নিরাপদ। এছাড়া কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা মিলবে।
চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, “এই ব্রিজ সদর ইউনিয়নের পরিকল্পিত উন্নয়নের বাস্তব নিদর্শন। মানুষের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি।”
এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...