গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে এসএসসি/ দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট( পুসাগ) এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি / দাখিল পরিক্ষায় উত্তীর্ণ জিপিএ- ৫ প্রাপ্তদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১৯ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাহিম মুনায়েম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন( বিএস শিক্ষা ক্যাডার) ৪০ তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আনোয়ার হোসেন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ফখরুজ্জামান ফলিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী ও ইনভায়রনমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফখরুজ্জামান ফলিক , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান , আবু হানিফ সিদ্দিকি সহ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থী ও অভিভাবকগণ।