
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে জাফলংয়ের জুমপাড়, পশ্চিম লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় ২০-২৫ টি মেশিন ধ্বংস করা হয়।
এ সময় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদা, সংগ্রাম বিওপির নায়েক সুবেদার শহিদুল আলমসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে।
অভিযানে বেঁররিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে একদিনের মধ্যে পেলোডার, এস্কেভেটরসহ সকল ধরনের মেশিনারিজ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...