
মোঃ মিজান , লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পানিতে ডুবে মো: আবেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মার্চ ) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘিতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবেদ পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মো: আবছারের ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়, আবেদ চট্টগ্রাম শহরের একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামে আসে। এ ছুটিই যেন তার জন্য হয়ে গেল জীবনের শেষ ছুটি।
শুক্রবার দুপুরে কিশোর আবেদ বাড়ির পাশের সিকদার দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকার লোকেরা পুকুরে আবেদকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আবেদ শহর থেকে গ্রামের বাড়িতে এসে পার্শ্ববর্তী দিঘীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...