
মজিবুর রহমানঃ নেত্রকোণায় কেন্দুয়া প্রেসক্লাবের গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ৩ মে শনিবার।
ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, আনন্দ আয়োজনের মধ্যে রয়েছে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবন আলোকস্বজ্জিত করণ, শনিবার সকাল ১০ টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
পরে কেক কাটা, প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণ, রাজনৈতিক,প্রশাসনিক,সামাজিক,সাংস্কৃতিক নেতা- কর্মী, লেখক,কবি,সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক,পেশাজীবী মহলের অতিথিদের বরণ, আলোচনা সভা ও রাত নাগাদ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে বেতার,টিভিসহ দেশের প্রতিথযশা সংগীত শিল্পী,বাউল শিল্পীরা পরিবেশনা করবেন।
১৯৮৫ সালের ৩ মে প্রতিষ্ঠিত কেন্দুয়া প্রেসক্লাবটি জেলার সাংবাদিকদের প্রিয় প্রিষ্ঠান প্রেসক্লাবের মধ্যে প্রথম স্থাপিত। ঐতিহ্যবাহী এই প্রেসক্লাব
এটি নেত্রকোনা জেলার প্রথম প্রেসক্লাবটির প্রথমে নিজস্ব ভবন না থাকলেও পরে ২০০৫ সালে কেন্দুয়া পৌর শহরে নিজস্ব ভবন নির্মিত হয়।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, প্রেসক্লাব সদস্যরা কেন্দুয়া উপজেলার গণমানুষের সমস্যা, দুঃখ,বেদনায় সব সময়েই পাশে থেকেছেন।আবার সম্ভাবনা, উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
শিল্প- সংস্কৃতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিগত দিনে কেন্দুয়ার সব মহলের অকৃপণ সহযোগীতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রেসক্লাব প্রতিষ্ঠার এই আনন্দ আয়োজনে সবাইকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিকদের দুই নেতা।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...