
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা, বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট্ট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা।

গণমাধ্যমের হাতে আসা একটি ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...