
আজ ১৩মার্চ (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জামশেদুল আলম এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
১. মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), সাং- ইলশা, বাঁশখালী, চট্টগ্রাম।
দণ্ডঃ ইটভাটাটির চিমনী ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
২। মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), সাং- ইলশা, বাঁশখালী, চট্টগ্রাম।
দণ্ডঃ ইটভাটাটির চিমনী ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
৩। মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ), সাং- ইলশা, বাঁশখালী, চট্টগ্রাম।
দণ্ডঃ ইটভাটাটির চিমনী ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৌস। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ ও ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দীন এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ ও আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার