
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মরহম বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলী গতকাল (১২ই জুলাই ২০২৫ ইং) শনিবার আনুমানিক রাত ৯-৩০মি:সময় কলাশী নিজ বাসায় ইন্তেকাল করেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলীর গ্রামের বাড়ি : কলাসী , ডাকঘর : বালির টেক ,
উপজেলা ও জেলা : মানিকগঞ্জ।
মরহুমের পরিবার সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা
মোঃ রমজান আলী দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
(১৩ই জুলাই ২০২৫ ইং) রবিবার মরহুমের গ্রামের বাড়ি কলাশী মসজিদ প্রাঙ্গণে সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা দিয়ে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরিফ উল্লাহ জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং সাথে ছিলেন মো: মামুন -অর- রশিদ খান ইন্সপেক্টর- মানিকগঞ্জ পুলিশ লাইন মানিকগঞ্জ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলীর রাষ্ট্রীয়
মর্যাদায় এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং মরহুমের পরিবারবর্গ বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন,
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার,
বীর মুক্তিযোদ্ধার মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বরকত উল্লাহ , প্রিয় মুক্তিযোদ্ধা মো:শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্র মন্ডল সহ আরো অনেক ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রমজান আলী মৃত্যুতে যুদ্ধকালীন মুজিব বাহিনী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা
করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...